মাগুরা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় বুধবার দু'দলের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে মতিয়ার মণ্ডল (৪০), মন্নু মোল্লা (৩০), জহুর মোল্লা (৫০), আমিরুল সরদার (৩৫), রজব আলী মণ্ডল (৪০) মিজানুর শেখ (২২), আরোজ মোল্লা (২৪) ও ইউনুস খন্দকারকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পুরতন মসজিদ পাড়া গ্রামের মহসিন মোল্লার সঙ্গে মতিয়ার মণ্ডলের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।
সম্প্রতি রাশেদুল ইসলাম খোকন নামে একজন মহসিন মোল্লার দল ছেড়ে মতিয়ারের গ্র"পে যোগ দেয়। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় কোনো মমলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24