ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন (৬৫) মঙ্গলবার মারা গেছেন।
রাত ১১টায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি লিভারের ক্যান্সারে ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৫৩৭ ঘ.
bdnews24