২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় হেরোইনসহ ৪ মাদক পাচারকারী গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিধিদের একটি যৌথ দল সোমবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তিন বিদেশী নাগরিকসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিধিদের একটি যৌথ দল সোমবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তিন বিদেশী নাগরিকসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ উত্তরায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে যৌথ দলের সদস্যরা রাবেয়া সিকদার ওরফে হিরা (২২) এবং তার স