ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি-২) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। তিন বছর মেয়াদের (২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১০ ১১ অর্থবছর) এ কৌশলপত্রের দেড় বছর ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আগামী দেড় বছর অর্থাৎ ২০১১ সালের জুন পর্যন্ত এটি বহাল থাকবে।
এরপর আর কোনো পিআরএসপি থাকবে না। সরকার আবার ফিরে যাবে পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ২০১০ সালের জুলাই থেকেই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে সরকার। পিআরএসপি'র শেষ বছর (অর্থবছর ২০১০-১১) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুগপৎ চলবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি'র সভায় এ কৌশলপত্র অনুমোদন করা হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১-এর আলোকে ২০১২ সালের জুলাই থেকেই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। এ পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। সরকারের নির্বাচনী ইশতেহারের উন্নয়ন দর্শন এবং লক্ষ্যসমূহের আলোকে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদিত দ্বিতীয় পিআরএসপি সংশোধন করা হয় বলে জানান তিনি।
উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য নিরসন ত্বরান্বিত করা, সামষ্টিক অর্থনীতির ভিত মজবুত এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী বি
bdnews24