বান্দরবান, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)-বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সোমবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
নিহত মো. আইয়ুব আলী (৩৫) উপজেলার ফাইতংয়ের কুমুইজ্যা খোলা এলাকার বাসিন্দা। কুমুইজ্যাখোলায় তার একটি মুদি দোকান রয়েছে।
লামা থানার ওসি মোহাম্মদ হোসেন বলেন, কাজ শেষ করে গভীর রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় একদল বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আইয়ুব ঘটনাস্থলে মারা যান।
এ সময় অপর এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। তার পরিচয় জানা যায়নি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/১৯০৩ ঘ.
bdnews24