২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নিস্পত্তির উদ্যোগ নিন: দুদক চেয়ারম্যান

দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি আলাদা বেঞ্চ গঠনের উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি আলাদা বেঞ্চ গঠনের উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান গোলাম রহমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল দুদক চেয়ারম্যানকে আশ্বস্ত করে বলেন, দুর্নীতির মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে আলাদা একটি বেঞ্চ গঠনের বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনবেন। অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, দুর্নীতির অনেক মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে স্থগিত অবস্থায় রয়েছে। এসব মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত থাকায় দুদক এসব মামলা পরিচালনা করতে পারছে না। মাহবুবে আলম দুদক চেয়ারম্যানকে দুর্নীতির জরুরি মামলাগুলো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠিতে দিতে বলেন যাতে তিনি মামলাগুলোর দ্রুত শুনানির উদ্যোগ নিতে পারেন। হাইকোর্টে ৫০৯টি দুর্নীতির মামলা স্থগিত রয়েছে। এসময় দুদকের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৫০০ঘ.