নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সোয়া সাত ঘন্টা পর ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে।
কমলাপুর রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাতটায় রাজধানীর শ্যামপুরের কদমতলীতে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর সোয়া দুইটার দিকে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।
কদমতলী থানা পুলিশ জানায়, ট্রাকটি রেললাইনে ওঠে পড়লে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। টুকরো হয়ে যাওয়া ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই আবদুস সাত্তার (৬০) নিহত হন। নিহত ব্যক্তি রেললাইনের পাশে পাপড় বিক্রি করতো।
গুরুতর আহত ৪ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জিএনএ/১৪৩০ ঘ.
bdnews24