ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে সোমবার ঢাকা এসেছেন মিয়ানমারের উপ পররাষ্ট্রমন্ত্রী মং মিন্ত।
প্রতিবেশী দুই দেশের মধ্যে মঙ্গলবার এ আলোচনা শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক (বহিঃপ্রচার) সাইদা তাসনীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপ-পররাষ্ট্রমন্ত্রী মং মিন্ত মূলত মিয়ানমারের পররাষ্ট্র সচিব। তিনি ও আরো দুইজন ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছেন।"
সাইদা তাসনীম আরো জানান, বাংলাদেশের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। অন্যদিকে মিন্ত মিয়ানমারের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
স
bdnews24