২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে অপেক্ষমানদের ভর্তি শুরু ১৭ জানুয়ারি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি । বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে । এবার মেধা তালিকা থেকে শুরু হওয়া ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ১,২৩৫ টি আসনের মধ্যে ৫১৩টি আসন খালি থাকে। এর মধ্যে 'ক' ইউনিটে আসন খালি ১৭৮টি ও 'খ' ইউনিটে ৩৩৫টি। শূন্য আসনগুলোতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১৭ জানুয়ারি 'ক' ইউনিট ও লাইফ সায়েন্স অনুষদ এবং ১৮ জানুয়ারি 'খ' ইউনিটের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রেজাই করিম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের ভর্তি রেজিস্ট্রেশনের সময় তাদের দেওয়া মোবাইল ফোন নম্বরে ভর্তি সংক্রান্ত সব তথ্য এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে 'এ' ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তির পর ১৭৮টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৭৩টি, মানবিক বিভাগের ৮৭টি এবং বাণিজ্য বিভাগের ১৮টি আসন। 'এ' ইউনিটের বিষয় অনুযায়ী আসন খালি আছে সমাজবিজ্ঞানে ২৮টি, পলিটিক্যাল স্টাডিজে ২১টি, নৃ-বিজ্ঞানে ৬১টি, সমাজকর্মে ৭টি ও বাংলায় ৬১টি । 'বি' ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তির পর ৩৩৫টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে অ্যাপ্লায়েড সায়েন্স ২১১টি, লাইফ সায়েন্স ১০৩টি এবং আর্কিটেকচারে ২১টি আসন খালি আছে। 'বি' ইউনিটের বিষয় অনুযায়ী এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ৫০টি, অ্যাপ্ল