২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

মানহানির একটি মামলায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাজির হতে নির্দেশ দিয়েছে খুলনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

খুলনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাজির হতে নির্দেশ দিয়েছে খুলনার একটি আদালত। খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান রোববার এ আদেশ দেন। ১৫ আগস্ট নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় গত ১৭ আগস্ট এ মামলা দায়ের করেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবী সুলতানা রহমান শিল্পী। আদালতের আদেশে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি মামলার শুনানিতে বিবাদি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া গেলো। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত আগস্ট মাসে এক আলোচনা সভায় বলেছিলেন- '১৫ আগস্ট জাতির জন্য প্রয়োজন ছিল'। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই বক্তব্যের পর সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়। কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.