২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি মন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যু

ভূমিমন্ত্রী মোঃ রেজাউল করিম হীরার বড় ভাই মোঃ আব্দুর রউফ চৌধুরী শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 07:45 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভূমিমন্ত্রী মোঃ রেজাউল করিম হীরার বড় ভাই মোঃ আব্দুর রউফ চৌধুরী শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রউফ চৌধুরী জামালপুর জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। জামালপুর চেম্বার অব কমার্স এবং জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ছিলেন রউফ চৌধুরী। সোমবার বাদ আছর জামালপুর কাচারী শাহী জামে মসজিদে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি শেরপুরের নকলার চর মধুয়ায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে রউফকে দাফন করা হবে। তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.