ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের হুমকির অনেকগুলো দিক বাংলাদেশ কোপেনহেগেন সম্মেলনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)।
সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএনএম মনিরুজ্জামান শনিবার বারিধারায় বিআইপিএসএস'র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত দেন।
তিনি বলেন, পরিবর্তিত জলবায়ুর কারণে 'উদ্বাস্তু সমস্যা' ইস্যুটিকে আন্তর্জাতিক জলবায়ু নিরাপত্তার দিক থেকে উপস্থাপন করা উচিত ছিল বাংলাদেশের।
"৩০ লাখ লোক উদ্বাস্তু হলে এটা শুধু বাংলাদেশেই সমস্যা সৃষ্টি করবেনা, আশেপাশের এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ফলে এই উদ্বাস্তুরা বাংলাদেশ, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থি'রতার সৃষ্টি করবে। নিরাপত্তা ইস্যুতে স্পর্শকাতর আন্তর্জাতিক স
bdnews24