কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক আবদুল মতিন এখন অনেকটা সুস্থ। কিশোরগঞ্জের কটিয়াদীতে শনিবার বিকালে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাকে অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়েছিল।
রাতে আবদুল মতিনকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় নিয়ে আসা হয়েছে বলে তার স্ত্রী গুলবদন্নেসা মনিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
অশীতিপর মতিন একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে শনিবার কটিয়াদী উপজেলায় যান।
লোহাজুড়ি ইউনিয়নে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার অনুষ্ঠান মঞ্চেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে কটিয়াদি স্বাস্থ্য কমপ্লে
bdnews24