২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম তদন্তে উপ-কমিটি

সিলেটে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি উপ-কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি উপ-কমিটি হয়েছে। বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সাংসদ ফজলে নূর তাপসকে প্রধান করে এ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল কাদের খান ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। জাতীয় সংসদ ভবনে সভা শেষে কমিটির চেয়ারম্যান সুবিদ আলী ভূইয়া একথা জানান। উপ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিটি এ বিষয়ে সুপারিশ চূড়ান্ত করবে বলেও জানান তিনি। এছাড়া সভায় ইতিপূর্বে সংসদে উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ -এর অধিকতর সংশোধনের জন্য আনা বিল এবং বাংলাদেশ গ্যাস আইন ২০০৯ প্রণয়নে আনা বিল পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন চূড়ান্ত করতে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। ওমর ফারুক চৌধুরীকে প্রধান করে গঠিত ওই কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১৪৭ঘ.