ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারওয়েজের বিমান বহরে আরেকটি নতুন উড়োজাহাজ যোগ হয়েছে।
বৃহস্পতিবার এয়ারলাইন্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
রুমানিয়া থেকে কেনা এমডি-৮৩ মডেলের ১৫৫ আসনের উড়োজাহাজটি বৃহস্পতিবার ঢাকা এসে পৌঁছে। এটি দিয়ে ঢাকা থেকে লন্ডন, দুবাই, কুয়ালালামপুর, কাঠমাণ্ডু ও ব্যাংককে ফ্লাইট পরিচালনা করা হবে। এ নিয়ে ইউনাইটেড এয়ারওয়েজে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো চারটি।
৯৫ ভাগ প্রবাসীদের বিনিয়োগে পরিচালিত ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসনের দুটি কানাডিয়ান ড্যাশ-৮-১০০ মডেলের নিজস্ব উড়োজাহাজ নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে।
বর্তমানে চারটি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ রুটে এই বেসরকারি বিমান সংস্থাটি ফ্লাইট পরিচালনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/২০২০ ঘ.
bdnews24