২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুর্ঘটনার কবলে তথ্যমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে বুধবার সড়ক দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশালে বুধবার সড়ক দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তথ্যমন্ত্রী ময়মনসিংহ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে সড়ক পথে যাওয়ার সময় সন্ধ্যায় ত্রিশাল উপজেলার নওধারে তার গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। তবে গতি কম থাকায় মন্ত্রীর গাড়িটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কেউ আহত না হলেও গাড়ির সামনের কিছু অংশ দুমড়ে গিয়েছে। ঘটনার পর ট্রাকটিসহ এর চালক মো. ফারুককে আটক করেছে পুলিশ। তথ্যমন্ত্রী পরে নির্ধারিত জামালপুর ও শেরপুর সফর বাতিল করে ময়মনসিংহ প্রেসক্লাবের অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৩৫ঘ.