২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র

দুর্নীতি মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

খুলনা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতি মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে বুধবার এ অভিযোগপত্র দাখিল করেন দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন। এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ২৪ মার্চ তৈয়েবুর রহমানকে দুদক সম্পদের হিসাব বিবরণী দিতে বললে তিনি এক কোটি ৫৫ লাখ ৫৪ হাজার ৮৫২ টাকার সম্পদ বিবরণী জমা দেন। কিন্তু দুদকের নিজস্ব অনুসন্ধানে তার আরো এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩৬৬ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০০৮ সালের ২৩ এপ্রিল দুদক খুলনা সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.