২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অসচেতনতার কারণে ভয়াল রূপ নিচ্ছে আর্সেনিক'

দেশে প্রতিবছর ৩ হাজার লোক আর্সেনিক দূষণজনিত রোগ আর্সেনিকোসিসের কারণে মারা যাচ্ছে। আর সাড়ে তিন থেকে প্রায় পৌনে আট কোটি লোক এতে আক্রান্ত হওয়ার প্রত্যক্ষ ঝুঁকির মধ্যে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রতিবছর ৩ হাজার লোক আর্সেনিক দূষণজনিত রোগ আর্সেনিকোসিসের কারণে মারা যাচ্ছে। আর সাড়ে তিন থেকে প্রায় পৌনে আট কোটি লোক এতে আক্রান্ত হওয়ার প্রত্যক্ষ ঝুঁকির মধ্যে রয়েছে। এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত একটি প্রকল্পের ফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানায়। (বিস্তারিত আসছে) মত বিনিময় সভায় জানানো হয়, সরকার ১৯৯৮ সালে আর্সেনিক নীতি তৈরি করে এবং ২০০৪ সালে তার পুনর্মূল্যায়ন করা হয়। কিন্তু সমস্যার গুরুত্ব অনুযায়ী এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সামগ্রিক উদ্যোগ চোখে পড়েনি বলে মন্তব্য করা হয় এতে। অনেক এনজিও এ বিষয়ে কাজ করলেও দেশে আর্সেনিক আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয় নি বলে উল্লেখ করেন আয়োজকরা। 'ইন্টিগ্রেটেড কমিউনিটি বেজ্ড আর্সেনিক মিটিগেশন ইন ১০০ ইউনিয়নস প্রজেক্ট' নামে এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন এর ওই প্রকল্পে দেখা গেছে প্রায় ২ কোটি লোক আর্সেনিকোসিসের কারণে ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচবি/এসকে/২২৪৮ঘ.