২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ'র বিরুদ্ধে আরো মামলা

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও ছেলেকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে বুধবার নড়াইল, খাগড়াছড়ি, খুলনা ও জামালপুরে আরো চারটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও ছেলেকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে বুধবার নড়াইল, খাগড়াছড়ি, খুলনা ও জামালপুরে আরো চারটি মামলা হয়েছে। মামলায় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাশমত আলী, বার্তা সম্পাদক ও প্রতিবেদক ছাড়াও পেট্রোবাংলার এক কর্মচারীকে বিবাদী করা হয়েছে। একই অভিযোগে এর আগে চট্টগ্রাম, বগুড়া, মাগুরা, নওগাঁ ও জয়পুরহাটে মামলা হয়েছে। এর মধ্যে মাগুরায় দায়ের করা মামলায় মাহমুদুর মঙ্গলবার আগাম জামিনের আবেদন নিতে গেলে হাইকোর্ট আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মাহমুদুরকে হয়রানি না করার নির্দেশ দেন। মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন। স