২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান বিচারপতির শপথ

দেশের সপ্তদশ প্রধান বিচারপতি হিসেবে বুধবার শপথ নিয়েছেন মো. তাফাজ্জাল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সপ্তদশ প্রধান বিচারপতি হিসেবে বুধবার শপথ নিয়েছেন মো. তাফাজ্জাল ইসলাম। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সকালে বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদায়ী প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন বলে হাইকোর্টের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিচারপতি তাফাজ্জলকে গত ১৫ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিচারপতি এম এম রুহুল আমিনের স্থলাভিষিক্ত হলেন। তাফাজ্জাল ইসলাম ১৯৪৩ সালের ৮ ফেব্র"য়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে