২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে এলো ভারতীয় স্পাইস মোবাইল সেট

ভারতীয় স্পাইস মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশে নিয়ে এলো ট্রু ডিস্ট্রিবিউশন লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 04:06 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় স্পাইস মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশে নিয়ে এলো ট্রু ডিস্ট্রিবিউশন লিমিটেড। মঙ্গলবার রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে এই মোবাইল হ্যান্ডসেটের বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্পাইস মোবাইলস লিমিটেডের ডিরেক্টর ও সিইও কুনাল আহুজা বলেন, "আমরা বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছি। কারণ, এখানে মোবাইল হ্যান্ডসেটের অপার সম্ভাবনা রয়েছে।" অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসি'র কমিশন সেক্রেটারি মো. মাহবুব আহমেদ। এ ছাড়া ট্রু ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিইও গালিব আহমেদ আনসারী এবং সাউথ এশিয়া মোবাইল ফোরামের চেয়ারম্যান মেহবুব চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০৩৫ ঘ.