২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় কর্ণফুলী সেতু মার্চের আগে চালু হচ্ছে না

সংযোগ সড়কের নির্মাণ কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে চালু হচ্ছে না তৃতীয় কর্ণফুলী সেতু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযোগ সড়কের নির্মাণ কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে চালু হচ্ছে না তৃতীয় কর্ণফুলী সেতু। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অলি আহমেদ মঙ্গলবার দুপুরে সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। গত ১৫ ডিসেম্বর সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ৮১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৯ শতাংশ কাজ শেষ হতে আরো দেড়-দুইমাস লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। ৫৯০ কোটি টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালের জুলাইয়ে। অলি আহমেদ বলেন, সেতুর উভয় তীরে সাড়ে ৮ কিলোমিটার সংযোগ সড়কের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আগামী মার্চের আগে যানবাহন চলাচলের জন্য কর্ণফুলী সেতু খুলে দেওয়া সম্ভব হবে না। তিনি সড়ক নির্মাণ কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে জানান, এ জন্য দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করার সুপারিশও করা হবে। এসময় কমিটির সদস্য আজিজুল হক চৌধুরী, আ ন ম শামসুল ইসলাম, হামিদা বানু শোভাসহ সড়ক ও জনপথ বিভাগ এবং সেতু প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদীয় কমিটির সভাপতি বলেন, সেতুর নির্মাণ কাজে এখনও অনেক ত্র"টি-বিচ্যুতি রয়ে গেছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে এ সব ত্র"টি-বিচ্যুতি দূর করতে হবে। তিনি বলেন, সাধারণভাবে এসব ভুল ত্র"টি খুব ছোট বলে মনে হলেও সেতুর প্রকৌশলগত দিক থেকে তা অনেক বড়। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেতু নিয়ে যাতে কোন প্রশ্ন না উঠে তাই আগেই সবকিছু সম্পন্ন করতে চাই। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চার লেনে সড়ক ও রেললাইন নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে অলি আহমদ জানান। তবে যোগাযোগ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রকল্প পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০০৭ ঘ.