২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণিত ও ইংরেজিতে পাস করেছে কম

প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজি ও গণিতে উত্তীর্ণের হার সবচেয়ে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজি ও গণিতে উত্তীর্ণের হার সবচেয়ে কম। এ দুটি বিষয়ে অতিরিক্ত নম্বর দিয়ে ৬ শতাংশ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে। উত্তীর্ণের হার সবচেয়ে বেশি পরিবেশ সমাজে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ঘোষণার সময় প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এ কথা জানান। পরিবেশ সমাজে শতকরা পাসের হার ৯৯.৪৬, ধর্মে ৯৮. ২৪, পরিবেশ বিজ্ঞানে ৯৬. ৩৬, বাংলায় ৯৫. ০৩, ইংরেজিতে ৯৪ এবং গণিতে শতকরা পাসের হার ৯০.৫৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/১৮৪৭ ঘ.