২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র দূতাবাস চারদিন বন্ধ

বড়দিন, পবিত্র আশুরা ও ইংরেজী নববর্ষ উপলক্ষে আগামী ২৩, ২৪, ২৮ ও ৩১ ডিসেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 06:33 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসিম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়দিন, পবিত্র আশুরা ও ইংরেজী নববর্ষ উপলক্ষে আগামী ২৩, ২৪, ২৮ ও ৩১ ডিসেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে। সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, বড়দিন আমেরিকার একটি জাতীয় ছুটির দিন। তাই ২৩ ডিসেম্বর দুপুর ১টা থেকে ২৪শে ডিসেম্বর এবং আশুরা ও নববর্ষ উপলক্ষে বাকি দুদিন যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। তবে এসময় আমেরিকান নাগরিকদের জরুরি সেবা প্রদান করা হবে বলে এতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/১২৩২ ঘ.