ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পদে বেশ কিছু রদবদল হয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ের কয়েকটি পদে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদল ও নিয়োগের আদেশ দেয়।
এদের মধ্যে, বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব নুরুন নবী তালুকদার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হককে মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষের নির্বাহী ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। অবসরপ্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) বাতিল করে তাকে ওই পদে এক বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হয়।
তিনি এরআগেও মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষের নির্বাহী ভাইস চেয়ারম্যান ছিলেন। স
bdnews24