২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিকদের অবরোধ-ভাংচুর

সাভারের জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

সাভার, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তারা ১০-১২টি যানবাহন ভাংচুর করেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২০ শ্রমিক আহত হন। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামগড়া এলাকার ডিজাইনার জিন্স লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কয়েকদিন যাবত বিভিন্ন দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করে আসছিলেন। দাবি আদায়ে রোববারও কারখানার ভেতর শ্রমিকরা বিক্ষোভ করেন। বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে- এ আশঙ্কায় সোমবার সকালে কারখানা তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে একটি নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সকাল ৯ টার দিকে শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ ঝুলানো দেখে বিক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে পাঁচ শতাধিক শ্রমিক জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওসি জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল আবার শুরু হয়। পুলিশের লাঠিপেটায় আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- শেফালী বেগম, রত