২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাঁকজমক করে ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত ছাত্রলীগের

আগামী ৪ জানুয়ারি তাদের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৪ জানুয়ারি তাদের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। রোববার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, "এবছর সারাদেশে বর্ণাঢ্যভাবে এই দিবস উদযাপন করা হবে। ৪ জানুয়ারির প্রথম প্রহরে কার্জন হলে কেন্দ্রীয় ছাত্রলীগ কেক কাটবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হবে।" এছাড়া আলোচনা সভাসহ আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২২০ঘ.