চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানা এলাকা থেকে শনিবার গভীর রাতে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।
রাসেল ধর (২৭) ও মোহাম্মদ সোহেল (২২) নামে ওই দুই সন্ত্রাসীর কাছ থেকে দেশে তৈরি একটি এলজি উদ্ধার করেছে পুলিশ।
বায়েজীদ থানার ওসি আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে বায়েজীদ থানার ঢেবার পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/ডিডি/এএল/২০১৫ ঘ.
bdnews24