ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় রায়ে ওই হত্যাকাণ্ডের বিচারে 'নিষ্ক্রিয়তার জন্য' তৎকালীন সরকারকে ভর্ৎসনা করা হয়েছে।
রায়ের অনুলিপি নেওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "আপিল বিভাগের রায়ে ওই হত্যাকাণ্ডের বিচারে নিষ্ক্রিয়তা সম্পর্কে বলা হয়েছে, সভ্য সমাজে এ ধরনের নিষ্ক্রিয়তা দুর্ভাগ্যজনক ও কলঙ্কজনক।"
বৃহস্পতিবার আপিল বিভাগের বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা ৪১২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন।
গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল খারিজ হয়।
অ্যাটর্নি জেনারেল জানান, বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম রায় দিয়েছেন। বিশেষ বেঞ্চের অপর বিচারপতিরা ওই রায়ে একমত পোষণ করেছেন। এর মধ্যে তিনজন বিচারপতি ব্যক্তিগত মতামতও দিয়েছেন।
মাহবুবে আলম রায়ের কিছু অংশ তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
রায়ের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "ফৌজদারি মামলায় যে কোনো নাগরিকের বিচার চাওয়ার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। সবার বিচার পাওয়ার অধিকার সংরক্ষণ করার দায়িত্বও রাষ্ট্রের। সংবিধানকে সমুন্নত রাখার দায়িত্ব সরকারের। কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পর এটাকে সমুন্নত রাখতে পারেনি তৎকালীন সরকার। এ বিষয়ে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।"
আসামি পক্ষের এক কৌঁসুলি আসামিদের শাস্তির মাত্রা কমিয়ে যাবজ্জীবনের আবেদন জানিয়েছিলেন। এ প্রসঙ্গে রায়ে বলা হয়েছে, বঙ্গবন্ধু হত্যা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা যেভাবে পরিকল্পিতভাবে নির্মম ও জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের মৃত্যুদণ্ড কমানোর সুযোগ নেই।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, এ কে এম মহিউদ্দিন ও বজলুল হুদাকে ৩০২, ১২০ ও ৩৪ ধারায় এবং সুলতান শাহরিয়ার রশিদ খানকে ৩০২ ও ১২০ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছিলেন, ১৫ আগস্টের ঘটনা ছিলো সামরিক অভ্যূত্থান। রায়ে বলা হয়েছে, এটি অভ্যুত্থান ছিলো না, ছিলো পরিকল্পিত হত্যা। উদ্দেশ্যই ছিলো বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করা।
এতে আরো বলা হয়, বঙ্গবন্ধুর সাহায্যে যেন এগিয়ে আসনে না পারেন, সে জন্য আগেই আবদুর রব সেরনিয়াবাত ও শেখ ফজলুল হক মনিকে হত্যা করা হয়।
মামলার এজাহার দায়েরে বিলম্বের যে যুক্তি আসামি পক্ষ তুলে ধরে, সে বিষয়ে রায় উদ্ধৃত করে মাহবুবে আলম বলেন, "জিয়াউর রহমান হত্যাকারীদের পুনর্বাসন করেছেন। তারা পালানোর সুযোগও পেয়েছে। তৎকালীন সরকারের সময় তারা (খুনিরা) নানা পার্টি করেছে, সংসদেও গেছে। এ অবস্থায় কোনো ব্যক্তির পক্ষে এজাহার দায়ের ছিল কঠিন।"
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স
bdnews24