চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশে এক সিএনজি অটো রিকশা চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা।
শনিবার রাতে চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চনাবাদ হাই স্কুল সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত অটো রিকশা চালক মোস্তাফিজুর রহমান (৩৫) সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামের আবদুর রহমানের ছেলে।
চন্দনাইশ থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে সাতকানিয়া যাওয়ার পথে যাত্রীবেশী ছিনতাইকারীরা চন্দনাইশে মোস্তাফিজকে নামিয়ে জবাই করে হত্যা করে।
তবে আশেপাশের লোকজন এগিয়ে আসায় টো রিকশাটি ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে ওসি জানান।
এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪১০ ঘ.
bdnews24