মাদারীপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় রোববার একটি ট্রাক থেকে ৭৫ বস্তা পোশাক আটক করা হয়েছে। এগুলো ভারতে থেকে চোরাই পথে আনা হয় বলে পুলিশ জানিয়েছে।
ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাখরের কান্দি গ্রামের খানবাড়ি এলাকায় ট্রাকটি আটকায় পুলিশ।
মহাসড়ক পুলিশের পাঁচ্চর ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মালামাল আটক করা হয়। আটক পোশাকের মূল্য প্রায় ১ কোটি টাকা।"
ট্রাকচালক মোনায়েম হোসেন মণ্ডল (৩৫) ও হেলপার কাওছার হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
আসাদুল জানান, পোশাকগুলো ভারত থেকে চোরাই পথে আনা বলে ট্রাকচালক স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৫৫ ঘ.
bdnews24