২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জেএমবি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 06:59 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতভর অভিযান চালিয়ে ময়মনসিংহ, ঝিনাইদহ ও নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "এদের মধ্যে দু'জন এহসার ও তিনজন গায়েরে এহসার সদস্য (মধ্যম পর্যায়ের)।" গ্রেপ্তারকৃতদের কাছে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, সিডি ও ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১২৫০ ঘ.