২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে জোটবদ্ধ প্যানেল দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীলদল ও বামপন্থি শিক্ষকদের সমর্থনপুষ্ট গোলাপী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে জোটবদ্ধ প্যানেল দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীলদল ও বামপন্থি শিক্ষকদের সমর্থনপুষ্ট গোলাপী দল। এছাড়া বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দলও প্যানেল ঘোষণা করেছে। ৩০ ডিসেম্বর ঢাবি শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অধ্যাপক ডালেম চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ ডিসেম্বর রাত নয়টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। নীল ও গোলাপী দলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, সহ-সভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর শহীদ আকতার হোসেন, কোষাধ্যক্ষ পদে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, যুগ্ম-সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার দাস, ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম, ফার্মেসি বিভাগের অধ্যাপক ফরিদা বেগম, ইংরেজি বিভাগের সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুবিনা খোন্দকার, ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. বেলায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সুরাইয়া আক্তার। অন্যদিকে, সাদা দলের প্রার্থীরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (সভাপতি), প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহীন কাদরী (সহ-সভাপতি), কোষাধ্যক্ষ পদে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্বাস আলী খান, যুগ্ম-সম্পাদক পদে ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, সদস্য পদে অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.সিরাজুল ইসলাম, পরিসংখ্যানের সহযোগী অধ্যাপক মোঃ লুৎফর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিক, সাদা দলের আহবায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্য, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ পাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২৩১ঘ.