২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় ১০২ রাউন্ড গুলি উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার গজারী বন থেকে শুক্রবার দুপুরে ১০২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

গাজীপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাপাসিয়া উপজেলার গজারী বন থেকে শুক্রবার দুপুরে ১০২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন বন থেকে দুপুর ১টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়। এগুলো এসএমজি'র (সাব-মেশিন গান) গুলি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এমদাদুল হক। কাপাসিয়া থানার ওসি মো. জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা গুলি বেশ পুরনো। এগুলো তাজা কিনা তা পরীক্ষার পর বলা যাবে। তিনি জানান, স্থানীয় লোকজন বন থেকে লাকড়ি সংগ্রহ করার সময় একটি গাছের গোড়ায় পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় এসব গুলি দেখতে পায় এবং পুলিশকে জানায়। পরে সিংহশ্রী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে গুলি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.