২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পাইকগাছায় ১৪৪ ধারা

খুলনার পাইকগাছা উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

খুলনা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার পাইকগাছা উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার বিকেল ৫টায় উপজেলার সরলদীঘির পাড় নামক স্থানে দুদল এই সমাবেশ ডাকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে- এ আশঙ্কায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) টিটন খীসা। তিনি জানান, বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধ করা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা যুবদল ও বিএনপি সাগরদীঘির পাড় নামকস্থানে সমাবেশ ডেকেছিল। পাইকগাচা থানার ওসি আসলাম খান জানান, সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.