২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ডাকাতের হামলায় গুলিবিদ্ধ ৫

পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

পিরোজপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১৫ গ্রামবাসী আহত হন। এর মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এরা হলেন- রুস্তম মাস্টার (৪০), সুভাষ মণ্ডল (৪৫), দিবাস মণ্ডল (৩৯), নগেন মণ্ডল (৫২) ও স্বপন বিশ্বাস (৪৫)। ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন- সাইফুল (১৪) ও শৈলেন্দ্র নাথ হালদার (৫০), রতন (৪২), ঝর্না (৪০) ও বিজয় (৩৫)। এদের মধ্যে রুস্তম মাস্টার, সাইফুল ও শৈলেন্দ্র নাথকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান বলেন, শুক্রবার রাত ২টার দিকে ডাকাতরা গ্রামের শৈলেন্দ্র নাথ হালদার ও রতন হালাদারের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে। বাধা পেয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজনকে আঘাত করে। এরপর পাশের সুভাষের বাড়িতে গেলে তাদের চিৎকারে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে। এ সময় ডাকতরা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিনি নিজে এবং জিয়ানগর থানার ওসি আব্দুর রাজ্জাক শনিবার ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি গুলির খোসা উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.