২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল ছাত্রীর আহতের ঘটনায় বাস আটক

ট্রাক চাপায় ছাত্রী আহত হওয়ার ঘটনায় একটি পরিবহন কোম্পানির ছয়টি যাত্রীবাহী বাস আটকে রেখেছে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

সাভার, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক চাপায় ছাত্রী আহত হওয়ার ঘটনায় একটি পরিবহন কোম্পানির ছয়টি যাত্রীবাহী বাস আটকে রেখেছে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ছাত্ররা। সাভারের নয়ারহাট এলাকায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শনিবার দুপুরে গাড়িগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে যায় তারা। এ ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে চলাচলকারী হানিফ এন্টারপ্রাইজের উত্তরবঙ্গগামী সকল যানবাহন বন্ধ রয়েছে বলে পুলিশ জানায়। নয়ারহাট এলাকায় গত সোমবার দুপুরে ট্রাক চাপায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ফিজিওথেরাপি বিভাগের