ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক 'আমার দেশ' পত্রিকার এক সাংবাদিকের গাড়িতে শনিবার বিকালে হামলা করেছে সন্ত্রাসীরা।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
'আমার দেশ' এর বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে টঙ্গির বাসা থেকে নিজের গাড়িতে অফিসে যাওয়ার পথে বনানী আর্মি স্টেডিয়ামের সামনে দুটি মোটর সাইকেলে চড়া ৪ 'সন্ত্রাসী' তার গাড়িতে হামলা করে।
আবদুল্লাহ বলেন, "বোমার মতো বিকট শব্দে গাড়ির পেছনের কাচটি ভেঙে যায়। বনানী সিগন্যালে পৌঁছলে তারা আমাকে লক্ষ্য করে ইট ছুড়লে সেটি আমার পিঠে লাগে। আমি গাড়ি থেকে বের হয়ে দ্রুত একটি বাসে অফিসে চলে আসি।"
স
bdnews24