২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

সাভারের বাইপাইল থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 08:15 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

সাভার (ঢাকা), ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বাইপাইল থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আশুলিয়ার পলাশবাড়ি এলাকার লাল মিয়া ওরফে চাঁদ মিয়া (২৫) এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাকুটিয়া এলাকার নাবিল ওরফে ফরিদ (২২)। র‌্যাব-৪ এর সাভার ফাঁড়ির অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে চাঁদ মিয়া ও ফরিদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি ধারালো ছুরি পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা পেশাদার সন্ত্রাসী বলে তিনি দাবি করেন। এ ঘটনায় শনিবার আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.