২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাসপাতাল থেকে শিশু চুরি

ঝিনাইদহ শহরের আল ফালাহ নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে শুক্রবার বিকালে একটি সদ্যজাত মেয়ে শিশু চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরের আল ফালাহ নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে শুক্রবার বিকালে একটি সদ্যজাত মেয়ে শিশু চুরি হয়েছে। শিশুটির মা মাগুরার শ্রীপুর উপজেলার শ্যমন্তপুর গ্রামের রেশমা খাতুন এবং বাবা ইয়াসিন আলি। বৃহস্পতিবার তাদের এই প্রথম সন্তানের জন্ম হয়। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রেশমা শারমিন বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে শিশুটির মা ঘুমিয়ে পড়লে নানী হাওয়া বিবি তাকে কোলে নিয়ে বসে ছিলেন। কিছুক্ষণ পর এক বোরখাপরা মহিলা সেখানে গিয়ে নানীর সঙ্গে আলাপ শুরু করেন। ওই সময় পাশের কক্ষে একজন হৃদরোগে আক্রান্ত হলে হাওয়া বিবি শিশুটিকে আগন্তুক মহিলার কোলে দিয়ে সেখানে যান। এই সুযোগে মহিলাটি শিশুটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.