২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারেন্ট জাল ও পলিথিন উদ্ধার

খুলনার পাইকগাছা বাজার থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল, কীটনাশক ও পলিথিন উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

বাগেরহাট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার পাইকগাছা বাজার থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল, কীটনাশক ও পলিথিন উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। বাগেরহাটের মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বৃহস্পতিবার রাতে এই অভিযান চালায়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। শুক্রবার কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত খুলনা জেলার পাইকগাছা বাজারের শিমুল স্টোর ও অঞ্জনা স্টোরে অভিযান চালায়। কোস্টগার্ড সদস্যরা দোকান দুটি থেকে ৮৬ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল, ২২ লিটার কীটনাশক ও ১৫১ কেজি পলিথিন উদ্ধার করে। এ সময় দোকান মালিকরা পালিয়ে যান। লেফটেন্যান্ট কমান্ডার জানান, উদ্ধারকৃত কারেন্ট জাল, পলিথিন ও কীটনাশকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা। এসব জাল ও কীটনাশক সুন্দরবন ও সন্নিহিত এলাকার নদী-খালে মাছ ধরার কাজে ব্যবহার করা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.