সাভার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ডগরমোড়া এলাকা থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাসসহ এক যুবককে শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার করা সাইফুল ইসলাম (২৪) সাভারের বিরুলিয়া ইউনিয়নের দুদু মিয়ার ছেলে।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে একটি নোহা ব্র্যান্ডের মাইক্রোবাস চুরি হয়।
এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা হয়।
র্যাব কর্মকর্তা মিজান-উল-হক বলেন, গাড়ি চোর দলের সদস্যরা গাড়িটি দেশের বিভিন্ন স্থানে চেষ্টা করে বৃহস্পতিবার ডগরমোড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে আসে।
র্যাব সদস্যরা শুক্রবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে গাড়িসহ সাইফুলকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24