বরগুনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে ফিরে এসেছেন বরগুনার পাথরঘাটার ১২ জেলে।
তারা সাংবাদিকদের বলছেন, মুক্তিপণের দাবিতে জলদস্যুরা তাদের ধরে নিয়ে যায়। ৯ লাখ টাকা দিয়ে তারা ছাড়া পেয়েছেন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাছ ধরা ট্রলার এফবি পূর্ণিমা, এফবি ভাই ভাই-২, এফবি অলি ও এফবি সেন্টুর অপহৃত ১২ জেলে ফিরেছে।
তিনি জানান, মাছ ধরা শেষে ফিরে আসার সময় গত শনিবার জলদস্যু আব্বাস বাহিনীর সদস্যরা কামাল হোসেন, আইউব আলী, বেলাল হোসেন, কবির হোসেনসহ ১২ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে।
ফিরে আসা জেলেদের স্বজনরা সাংবাদিকদের বলেন, জলদস্যু বাহিনীর কথা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে খুলনায় নয় লাখ টাকা পৌঁছে দেওয়ার পর জেলেরা ছাড়া পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24