গোলাম মর্তুজা অন্তু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিন সপ্তাহে দেশে সড়ক দুর্ঘটনায় একশ মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে পুলিশ বলছে, বেপরোয়া চালানো এবং যানবাহনের ত্র"টির পাশাপাশি কুয়াশার কারণে মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে।
নভেম্বরের শেষ সপ্তাহে ঈদের সময়টাতে মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় অর্ধশত। গত তিন সপ্তাহে এ সংখ্যা প্রায় ১শ। আহতের সংখ্যা কমপক্ষে ৫শ।
গত ৬ ডিসেম্বর ফরিদপুরে ২০ জন, ১৩ ডিসেম্বর ময়মনসিংহে ৬ জন এবং ১৪ ডিসেম্বর গাইবান্ধায় ৮ জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মহাসড়ক (হাইওয়ে) পুলিশের প্রধান (উপ মহাপরিদর্শক) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের সময় রাস্তায় গাড়ির চাপ বেশি ছিল। এছাড়া এর পরপরই প্রচণ্ড কুয়াশা পড়তে থাকায় এই সময়টাতে দুর্ঘটনার হার বেড়েছে।"
এর পাশাপাশি যানবাহনের ত্র"টি এবং অদক্ষ চালকতো রয়েছেই, বলেন তিনি।
ঈদের সময় দুর্ঘটনার জন্য যানজটকেও দায়ী করেন সোহরাব।
তিনি বলেন, "বিশেষ করে ঈদের সময় বাড়ি যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আর অতিরিক্ত ট্রিপ দিতে বেপরোয়া থাকে চালক-মালিকরা। ফলে অতিরিক্ত লোড নিয়ে গাড়ি চলে সর্বোচ্চ গতিতে আর ঘটে দুর্ঘটনা।"
যানজট এড়াতে মহাসড়কে গোলচক্কর বা মহাসড়ক বাগান তৈরি বন্ধের পক্ষে মত প্রকাশ করেন সোহরাব।
তিনি বলেন, দুর্ঘটনার অন্যান্য কারণগুলোর সঙ্গে স
bdnews24