২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি মালবাহী ট্রলি উল্টে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

পটুয়াখালী, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি মালবাহী ট্রলি উল্টে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এরা হলেন- নূরুল ইসলাম শরীফ (৫৫) ও সুভাষ চন্দ্র মিস্ত্রী (১৫)। আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বেসরকারী উন্নয়ন সংস্থার দেওয়া ঘর নির্মাণের সামগ্রী নিয়ে তারা বড় বিঘাই ইউনিয়নের দক্ষিণ কেওয়া বুনিয়া থেকে তিতকাটা বাজারে যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে পাটুখালী গাবতলায় এসে হঠাৎ করে ট্রলিটি উল্টে যায়। বড় বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫৬ ঘ.