সাতক্ষীরা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুর ১২টা ৫২ মিনিট। বাঘের পিঠে আসন নিয়েছেন বনবিবি। তারপর শুরু হলো গণ আদালতের কাজ।
বনজীবীদের অভিযোগ শোনার পর গণ আদালতের প্রধান বিচারক বনবিবি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলোকে জরিমানা করে রায় ঘোষণা করেন।
জরিমানার টাকা অভিযুক্ত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে আদায়ের মাধ্যমে রায় কার্যকরের নির্দেশ দেন তিনি।
রায়ের একটি কপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে আদালত নির্দেশ দেয়- প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে তা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চলমান জলবায়ু সম্মেলনে উত্থাপনের জন্য।
বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর পাড়ে প্রতীকী এই গণ আদালত বসে।
প্রতীকী এই বিচারের সময় উপস্থিত জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, "আমি রায়ের কপি প্রধানমন্ত্রীকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেব।"
বিচার কাজের শুরুতে একদল বনজীবি মৌয়াল আল্লাহ, রসূল, বনবিবি, মোখলেস ফকির ও গাজী-কালুর বন্দনা করে সংগীত পরিবেশন করেন। এর পরপরই আদালতের সহকারী বাদীপক্ষের অভিযোগ লিখিত ও মৌখিকভাবে তুলে ধরেন।
বাদী মৌয়াল সাহাবুদ্দিন অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন ধ্বংস হয়ে গেছে। বনে মৌচাক নেই। মধুও নেই।
সাহাবুদ্দিন গাইনের অভিযোগ, বনের নদী গভীর ছিল। এখন নদীতে চর পড়ছে। নদী হয়ে পড়ছে মাছ শূন্য।
কাওসার মোড়ল তার অভিযোগ করেন, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে জঙ্গলে গাছ থাকছে না। কাঠ-পাতা কিছুই নেই।
অপর অভিযোগকারী শেফালি বেগম বলেন, নদীতে কাঁকড়া ও পোনা মিলছে না। একইভাবে শামুক নেই, বাঘ হরিণ থাকছে না, পাখিও হারিয়ে যাচ্ছে।
অভিযোগকারীরা আরো বলেন, বাঘ মানুষ ধরে ধরে খাচ্ছে। আগের তুলনায় তিন চার ফুট উঁচু জলোচ্ছ্বাস হচ্ছে। লবণাক্ততা মারাত্মকভাবে বেড়ে গেছে। স
bdnews24