২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু 'নির্যাতন' তদন্তে কমিশন

২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি মতামত (ভেটিং) তার মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুনরায় পাঠানো হয়েছে। আগামী রোববার কমিশন গঠন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হতে পারে, বলেন তিনি। উচ্চ আদালতের নির্দেশেই এ কমিশন গঠন করা হয়। আইনমন্ত্রী জানান, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাহাবুদ্দীনকে প্রধান করে গঠিত ওই তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল হান্নান এবং বিশেষ শাখার পুলিশ সুপার মীর শহীদুল ইসলাম। কমিশনকে তদন্ত শেষে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে শফিক জানান। ২০০১ সালে সপ্তম সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় বিএনপি-জামায়াত জোট সরকার। নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন স্থানে হিন্দু স