২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা ও কক্সবাজারে দুইজন খুন

নেত্রকোনায় বুধবার সকালে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কক্সবাজারে মঙ্গলবার গভীর রাতে আরেক বৃদ্ধ খুন হয়েছেন প্রতিবেশীর হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় বুধবার সকালে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কক্সবাজারে মঙ্গলবার গভীর রাতে আরেক বৃদ্ধ খুন হয়েছেন প্রতিবেশীর হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোনা প্রতিনিধি জানান, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সালোয়াকান্দা গ্রামে আব্দুল লতিফ দুদুকে (৫০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্গাপুর থানার ওসি আব্দুল করিম জানান, গ্রামের দরিদ্র চান মিয়ার ছেলে তারা মিয়া একই গ্রামের কাশেমদের বাড়িতে বছর হিসাবে শ্রমিকের কাজ করতেন। পারিশ্রমিকের টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে তারা মিয়া কাজ ছেড়ে দেন। এর জেরে সকাল ৭টার দিকে কাশেমের চার ভাই তারা মিয়ার বাড়িঘর ভাঙ্গতে শুরু করলে প্রতিবেশী আব্দুল লতিফ দুদু বাধা দেন। এতে তারা ঘটনাস্থলেই দুদুকে পিটিয়ে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে। কক্সবাজার প্রতিনিধি জানান, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ায় সত্তরোর্ধ জাফর আলম খুন হয়েছেন। পেকুয়া থানার ওসি বসুদত্ত চাকমা জানান, গভীর রাতে প্রতিবেশীর হাতে জাফর আলম খুন হয়েছেন। পূর্ব শক্রতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, নিহতের নিকটাত্মীয়রা বলছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে মাথার আঘাত দেখে বোঝা যাচ্ছে না তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাকি গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে জানা যাবে বলে তিনি জানান। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/১৮৩৩ ঘ.