২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে আহত ৩

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বুধবার তিন বাংলাদেশী কৃষক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বুধবার তিন বাংলাদেশী কৃষক আহত হয়েছে। আহতরা হলেন, আজিজুল ইসলাম (২৫), বিপ্লব (২৭) ও সীতাকান্ত সিং (২৮)। বালিয়াডাঙ্গী থানার ওসি মোখলেছুুর রহমান জানান, ক্ষেতে কাজ করা সময় সীমান্তের ওপারে ভারতের বারঘড়িয়া সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তিনজনকে লক্ষ করে গুলি ছোড়ে। তাদের প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৪৮ঘ.