২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ঠিকাদারকে গুলিতে হত্যার চেষ্টা

রাজশাহী মহানগরীতে এক ঠিকাদারকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

রাজশাহী, ডিসেম্বর ১৫ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীতে এক ঠিকাদারকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে নগরীর পাঠানপাড়া এলাকায় বাড়ির পাশে দুর্বৃত্তদের হামলায় আহত ঠিকাদার শরিফ উদ্দিনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরিফের ছেলে শামিম হোসেন সাংবাদিকদের জানান, তার বাবা পাঠানপাড়া মসজিদে ফজরের নামাজের পর বাড়ির পাশে হাঁটছিলেন। এ সময় মুখোশপরা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রথমে পিস্তলের গুলি ছোড়ে। হাঁটুতে গুলি লেগে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শামীম দাবি করেন, নগরীর হোসনীগঞ্জ এলাকার ওবাইদুর, সামেদুল ও মফিজুলদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই তার পিতাকে হত্যা করার চেষ্টা করা হতে পারে। এ ঘটনায় তারা থানায় মামলা করবেন বলে তিনি জানান। বোয়ালিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে বিকেল পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তারা খতিয়ে দেখবেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.